মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মা হারালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা

সংবাদের আলো ডেস্ক: মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘ দিন থেকে কিডনির সমস্যায় ভুগছিলেন নন্দিতা। বেসরকারিএকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।সামজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক আবেগঘন পোস্টে মায়ের ছবিসহ ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন।’অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।’দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নন্দিতা, চলছিল তাঁর চিকিৎসা। শেষ ১৫ দিন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিডনির সমস্যার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।নন্দিতা পরিবারে রেখে গেলেন এক কন্যা ঋতুপর্ণা সেনগুপ্ত, জামাই সঞ্জয় চক্রবর্তী, ছেলে প্রদীপ্ত সেনগুপ্ত, বউমা রোসেলি সেনগুপ্ত ও নাতি-নাতনিদের। মায়ের খুব কাছের ছিলেন ঋতুপর্ণা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়